ঘরোয়া মসলা দিয়ে দারুণ স্বাদের কিমা কাবাব রেসিপি Delicious Minced Meat Kebab Recipe with Homemade Spices
কিমা কাবাব অতিথি আপ্যায়ন, পারিবারিক কিংবা বিশেষ অনুষ্ঠানের টেবিলকে আরও আকর্ষণীয় করে তোলে। সুগন্ধি মশলা আর রসালো কিমার মিশেলে তৈরি এই পদটির স্বাদ এমনই যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। কিমা কাবাব সাধারণত খাসি বা মুরগির কিমা দিয়ে তৈরি করা হয়। কাঁচা মরিচ, আদা-রসুন বাটা, ধনেপাতা ও মশলার সঠিক মিশ্রণে কাবাবের স্বাদ ও গন্ধ একেবারেই অনন্য হয়ে ওঠে। এটি ভাত, পোলাও, পরোটা কিংবা নান রুটির সঙ্গে খেতে দারুণ লাগে।আজকাল অনেকেই বাড়িতেই সহজ উপায়ে কিমা কাবাব তৈরি করে থাকেন। শুধু ফ্রাইপ্যানেই নয়, চাইলে গ্রিল কিংবা ওভেনে বেক করেও কিমা কাবাব বানানো যায়, এতে তেলের ব্যবহার কম হয় এবং খাবার হয় আরও স্বাস্থ্যকর। বিশেষ করে যারা ডায়েট মেনে চলেন, তাদের জন্য গ্রিলড কিমা কাবাব বেশ জনপ্রিয়।
বাঙালি রান্নাঘরে কিমা কাবাবের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। কারণ এটি যেমন পুষ্টিকর, তেমনি ঝটপট রান্না করা যায়। অতিথি আপ্যায়নে পরিবেশন করলে প্রশংসা পাওয়ার সম্ভাবনা শতভাগ। কিমা কাবাব তাই শুধু খাবার নয়, স্বাদের সাথে আনন্দেরও এক দারুণ সংযোজন।
দেখে নেই তাহলে কি কি লাগছে, এই রান্না করতে।
উপকরণ
১. মাংসের কিমা- ১ কেজি২. বুটের ডাল- ২৫০ গ্রাম
৩. আদা-রসুন বাটা- পরিমাণ মত
৪. শুকনা মরিচ
৫. বড় পেঁয়াজ- ৪।৫ টা
৬. গরম মশলা
৭. চাক করে কাটা কাঁচা মরিচ- ৭।৮ টা
৮. লেবুর রস- ২/৩ টা
৯. জিরা গোলমরিচের গুড়া- পরিমাণ মত
১০. মুরগীর ডিম- ২ টা
১১.লবণ- পরিমাণ মত
প্রস্তুত প্রণালী
কিমা ও ডাল পরিষ্কার করে ধুয়ে নিন।পরিমাণ মত পানি, আদা-রসুন বাটা, শুকনা মরিচ, গরম মশলা, লবণ সহ কিমা ও ডাল সিদ্ধ করুন। পানি শুকিয়ে মাংস ও ডাল সিদ্ধ হলে কিমা উনুন থেকে নামিয়ে পাটায় ভাল মত বেটে নিন। এখন এই বাটা কিমা ও ডাল এর সাথে জিয়া, গোল মরিচের গুড়া এবং ফেটানো ডিম ভাল মত মেখে নিন। অপর দিকে চাক করে কাটা পেঁয়াজ, কাঁচা মরিচ, লেবুর রস, লবণ এক সাথে ভাল করে মেখে পুর তৈরী করে রাখুন। এবার ফেটানো ডিম ও জিরা গোলমরিচ দিয়ে মেখে রাখা বাটা মাংস-ডাল দিয়ে পরিমাণ মত গোলা তৈরী করুন। লেবুর রস, কাঁচা মরিচ ও কাঁচা পেঁয়াজের পুর ভেতরে দিয়ে মাংসের গোলাগুলো চেপ্টা করে তেল-এ বাদামী করে ভেজে ফেলুন। ইচ্ছা করলে পেঁয়াজ, লেবুর রস ও কাঁচা মরিচের বদলে বেরেশতা ও কিশমিশের পুর দিতে পারেন। মাংসের কিমার বদলে মাংস ছোট ছোট টুকরা করে ডাল সহ সিদ্ধ করে নেওয়া চলে।পুষ্টিগুণ
কিমা কাবাব সুস্বাদু হওয়ার পাশাপাশি দেহের জন্য বেশ উপকারী একটি খাবার। এতে প্রধান উপাদান হিসেবে থাকে মাংসের কিমা, যা উচ্চ মানের প্রোটিনের অন্যতম উৎস। প্রোটিন দেহের পেশী গঠন, টিস্যু পুনর্গঠন ও শক্তি জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাসি বা মুরগির কিমা ব্যবহার অনুযায়ী এতে থাকে প্রচুর পরিমাণে আয়রন, জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স, যা রক্তস্বল্পতা দূর করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতায় সাহায্য করে।কিমা কাবাবে ব্যবহৃত পেঁয়াজ, রসুন, আদা ও ধনেপাতা শুধু স্বাদই বাড়ায় না, বরং হজমশক্তি বৃদ্ধি করে এবং দেহকে রোগজীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। কাঁচা মরিচ ও অন্যান্য মসলা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যা কোষকে সুরক্ষিত রাখতে সহায়তা করে।
গ্রিল বা ওভেনে বেক করা কিমা কাবাব ভাজার তুলনায় স্বাস্থ্যসম্মত, কারণ এতে তেলের ব্যবহার কম হয়। এভাবে রান্না করলে কাবাব কম ক্যালরিযুক্ত হয়, যা ডায়েট সচেতনদের জন্য উপকারী।
সব মিলিয়ে কিমা কাবাব হলো প্রোটিন, খনিজ, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি খাবার, যা শরীরকে শক্তি জোগায় এবং সুস্থ থাকতে সহায়তা করে।
আরো দেখুন
- কাঁচা তেজপাতায় ভিন্ন স্বাদের বিয়ে বাড়ির খাসির মাংস রান্না
- সহজে ও মজাদার নাস্তার চিড়ার পোলাও বানানোর উপায়
- ঐতিহ্যবাহী ও সুস্বাদু পুলি পিঠা বানানোর উপায়
- ঘরেই তৈরি করুন থাই স্যুপ – স্বাদে ও পুষ্টিতে অনন্য
- মুচমুচে পেঁয়াজ পাকোড়া বানানোর সহজ পদ্ধতি
- বিনা রসুন-পেঁয়াজে পারফেক্ট ফুলকপির নিরামিষ ডালনা
- কেশুনাট সালাদ ঘরে যেভাবে তৈরি করবেন
- থানকুনি পাতার গুণাগুণ ও পার্শ্বপ্রতিক্রিয়া
- ঘরে তৈরি নরম ও মজাদার বন রুটি
- প্রেসার কুকারে ভাপা বা ধুকি পিঠা | Vapa Pitha
