৮০ কেজি খাসির মাংস কাঁচা তেজপাতা দিয়ে বিয়ের অনুষ্ঠানের রান্না | 80 kg mutton curry
Wedding-style mutton curry with raw bay leaves for a unique flavor
কাঁচা তেজপাতা দিয়ে মেরিনেট করা খাসির মাংস কখনো খেয়েছেন? তা যদি হয় আবার বিয়ে বাড়িতে!
হ্যাঁ, এমনি এক নতুন মজার রান্নার স্বাদ নিয়েছি এক বিয়ের অনুষ্ঠানে। তাই ভাবলাম, রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি।
আমরা সাধারণত বাসায় মাংস রান্না করার সময় মেরিনেট করে রাখি। কিন্তু বিয়ের রান্নায় তা দেখা যায় না।
রান্নাটি করা হয়েছে কয়েটি ধাপে। আর মশলার ব্যবহারও করা হয়েছে ধাপে ধাপে। তাছাড়া রান্নায় নরমাল পানি ব্যবহার না করে, সম্পূর্ণ গরম পানি দিয়েই করা হয়েছে। তাই রং হয়েছে চোখে পরার মত।
চলুন তাহলে দেখে আসি, কিভাবে রান্না হচ্ছে ৮০ কেজি খাসির মাংসের ব্যতিক্রমী কিন্তু সুস্বাদু পদটি। যেহেতু বিয়ের রান্না তাই একটু রসালো আয়োজন না হলে কি হয়!
এই রান্নার বিশেষত্ব হলো কাঁচা তেজপাতা। এই মশলার আলাদা একটা সুঘ্রাণ রয়েছে, যা রান্নার স্বাদকে করেছে দ্বিগুণ।
চলুন তাহলে চলে এই রান্নার প্রক্রিয়ায়
প্রথমেই খাসির মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে পানি ঝড়িয়ে নেয়া হয়েছে। তার উপরে ফালি করা পেঁয়াজ, হলুদের গুড়া, শুকনা মরিচের গুড়া, আদা বাটা, লবণ, সয়াবিন তেল এবং রসুন বাটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে মেরিনেট করতে রাখা হয়েছে ৩০ মিনিট।
যেহেতু ৮০ কেজি খাসির মংস, তাই ৪০কেজি করে ভাগ করে ২বার রান্না হবে।
এবার চুলায় আগুন জ্বালিয়ে বসানো হয়েছে বড় একটি সসপ্যান। সসপ্যান গরম হলে দিতে হবে সয়াবিন তেল। তেল গরম হলে, মুঠো ভরে দিতে হবে কাঁচা তেজপাতা এর সাথে দেয়া হলো শুকনা মরিচ আর ফালি করা পেঁয়াজ। এ উপকরণগুলো একটু ভেজে এর মধ্যে কাঁচা মরিচ, দারুচিনি, কালো এলাচ, সাদা এলাচ, গোল মরিচ, লবঙ্গ ও লবণ দিতে হবে। একটু ভাজা হলে গোটা জিরা ও হলুদ গুড়া যোগ করতে হবে। এই হলুদ গুড়া মিশানোর পর দেখুন মশলার রংটা কি সুন্দর হয়েছে।
যাইহোক যতক্ষণ না কাঁচা তেজপাতা আর পেঁয়াজের রং হালকা বাদামী হয় ততক্ষন নেড়েচেড়ে দিতে হবে অনবরত।
একটা জিনিস লক্ষনীয় এখানে আলাদা করে মসলা কষানোর প্রয়োজন নেই। মশলা ভাজা হয়ে এলে, ঢেলে দিতে হবে মেরিনেট করা খাসির মাংস। এখন মজা এখানেই। রাধুনী বলছেন এই খাসির মাংসগুলো যত ভাজা যাবে তত নাকি স্বাদ হবে।
তাই অনবরত চলছে মাংস কষানোর প্রতিযোগীতা। এক পর্যায়ে মাংস যখন পানি ছেড়ে দেবে, তখন দিতে হবে সামন্য গরম পানি সিদ্ধ হওয়ার জন্য।
ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপর চুলার আগুন আরেকটু বাড়িয়ে নিতে হবে। মাঝেমাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে মাংসের মসলা নিচে লেগে না যায়। ১৫ মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।
এখন অপেক্ষা। মাংস সুসিদ্ধ হলে ঢাকনা তুলে নিতে হবে। খেয়াল করুন মাংসের উপরে তেল ভেসে উঠেছে।
এবার আরও একটু স্বাদ বাড়ানোর জন্য ভাজা ধনিয়ার গুড়া ও জিরার গুড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল মজাদার খাসির মাংসের রেসিপি। বিয়ে বাড়িতে গিয়ে এমন লোভনিীয় মাংসের স্বাদ কি না নিয়ে পারা যায়!
আপনিও একবার চেষ্টা করে দেখুর খাসির মাংসের এই নতুন রেসিপিটি। আমি নিশ্চিত আপনার ভালো লাগবেই।
What's the SECRET to cooking 80kg Mutton Curry with TEJ PATTA for a Perfect Wedding fest?
আরো দেখুন
কাঁচা তেজপাতায় ভিন্ন স্বাদের বিয়ে বাড়ির খাসির মাংস রান্না
সহজে ও মজাদার নাস্তার চিড়ার পোলাও বানানোর উপায়
ঐতিহ্যবাহী ও সুস্বাদু পুলি পিঠা বানানোর উপায়
ঘরেই তৈরি করুন থাই স্যুপ – স্বাদে ও পুষ্টিতে অনন্য
মুচমুচে পেঁয়াজ পাকোড়া বানানোর সহজ পদ্ধতি
বিনা রসুন-পেঁয়াজে পারফেক্ট ফুলকপির নিরামিষ ডালনা
কেশুনাট সালাদ ঘরে যেভাবে তৈরি করবেন

