ঘরে তৈরি পেঁয়াজের স্যুপ – পুষ্টিগুণে ভরপুর Homemade Onion Soup
পেঁয়াজের স্যুপ একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার, যা বিশেষ করে শীতকালে কিংবা অসুস্থ অবস্থায় শরীরকে উষ্ণ ও আরামদায়ক অনুভূতি দেয়।দেখে নেই তাহলে কি কি লাগছে, এই রান্না করতে।
উপকরণ
১. বড় পেঁয়াজ- ২ টা২. মাখন অথবা ঘি-১ টেবিল-চামচ
৩. ময়দা- ১ টেবিল-চামচ
৪. পানি- ১ কাপ
৫. লবণ- পরিমাণ মত
৬. গোল মরিচ গুড়া
৭. পনীর কুচি- ৪ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী
মাখন গলিয়ে নিয়ে চাক করে কাটা পেঁয়াজ হালকা ভাবে ভাজতে হবে। এতে ময়দা ছিটিয়ে হালকা বাদামী করে ভাজতে হবে। এরপর পানি অথবা মাংসের ঝোল (মাংস সিদ্ধ করে যে পানিটুকু থাকবে সেটা) যোগ করতে হবে। এতে গোলমরিচের গুড়া ও লবণ দিন (ইচ্ছে করলে সামান্য পালম পাতা সুপে দেওয়া যেতে পারে)। তিন মিনিট এমনি রেখে ঠাণ্ডা হলে টোষ্ট করা রুটি সুপে দিন। ওপরে পনীর কুচি ছড়িয়ে দিন।পেঁয়াজ প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এতে থাকা সালফার যৌগ হজমশক্তি উন্নত করে এবং রক্ত সঞ্চালন ভালো রাখে। এছাড়া পেঁয়াজের স্যুপে থাকে ভিটামিন সি, ভিটামিন বি৬, ক্যালসিয়াম ও আয়রন, যা শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। নিয়মিত পেঁয়াজের স্যুপ খেলে ঠান্ডা, কাশি বা গলা ব্যথা কমাতে সহায়ক হতে পারে।
এই স্যুপ ওজন কমানোর ডায়েটে বিশেষভাবে জনপ্রিয়, কারণ এটি কম ক্যালরিযুক্ত হলেও শরীরকে দীর্ঘসময় ভরপেট রাখে। হালকা কিন্তু পুষ্টিকর খাবার হিসেবে এটি দুপুর বা রাতের খাবারের জন্য উপযুক্ত।
পেঁয়াজের স্যুপ শুধু একটি সাধারণ খাবার নয়, বরং এটি স্বাস্থ্যসচেতন মানুষের জন্য একটি আদর্শ হেলদি রেসিপি। তাই নতুন স্বাদ ও স্বাস্থ্য উপকারিতা একসাথে পেতে চাইলে আজই ঘরে তৈরি করুন সুস্বাদু পেঁয়াজের স্যুপ।
আরো দেখুন
- কাঁচা তেজপাতায় ভিন্ন স্বাদের বিয়ে বাড়ির খাসির মাংস রান্না
- সহজে ও মজাদার নাস্তার চিড়ার পোলাও বানানোর উপায়
- ঐতিহ্যবাহী ও সুস্বাদু পুলি পিঠা বানানোর উপায়
- ঘরেই তৈরি করুন থাই স্যুপ – স্বাদে ও পুষ্টিতে অনন্য
- মুচমুচে পেঁয়াজ পাকোড়া বানানোর সহজ পদ্ধতি
- বিনা রসুন-পেঁয়াজে পারফেক্ট ফুলকপির নিরামিষ ডালনা
- কেশুনাট সালাদ ঘরে যেভাবে তৈরি করবেন
- থানকুনি পাতার গুণাগুণ ও পার্শ্বপ্রতিক্রিয়া
- ঘরে তৈরি নরম ও মজাদার বন রুটি
- প্রেসার কুকারে ভাপা বা ধুকি পিঠা | Vapa Pitha
