টমেটো চিজ আইস – সুস্বাদু ও হেলদি ডেজার্ট রেসিপি
Tomato Cheese Ice – Delicious and Healthy Dessert Recipe
দেখে নেই তাহলে কি কি লাগছে, এই রান্না করতে।
উপকরণ
১. পনীর কুচি- ২ টেবিল-চামচ২. ওয়েসটার সস- ১ চা-চামচ
৩. লবণ- পরিমাণ মত
৪. গোলমরিচ গুড়া
৫. মিহি পেঁয়াজ কুচি- ১/২ চা-চামচ
৬. লেবুর রস- ২ টেবিল-চামচ
৭. টমেটো রস- ২ কাপ
৮. ডিমের সাদা অংশ- ২ টা
প্রস্তুত প্রণালী
ফ্রিজ সবথেকে নিম্ন তাপ মাত্রায় রাখতে হবে। পনীর কুচি, ওয়েসটার সস, লবণ, গোলমরিচ গুড়া, মিহি পেঁয়াজ কুচি, লেবুর রস এক সাথে ভাল মত মিশিয়ে নিয়ে পরে টমেটো রসে ভাল মত মেশাতে হবে ও ফ্রিজার ট্রেতে ঢেলে ফ্রিজে রেখে জমাতে হবে। উপকরণের মাঝখানটা ভাল মত জমবার পর উপকরণ সুবিধা মত পাত্রে ঢেলে ঠাণ্ডা ফেটুনী দিয়ে ফেটতে হবে। এরপর উপকরণে ২ টা ডিমের ফেটানো সাদা শক্ত অংশ যতটা সম্ভব তাড়াতাড়ি মেশাতে হবে ও পুনরায় ফ্রিজে রেখে উপকরণ জমিয়ে ফেলতে হবে।গরমের দিনে কিংবা বিশেষ কোনো অনুষ্ঠানে পরিবেশনের জন্য টমেটো চিজ আইস হতে পারে এক অসাধারণ আইটেম। এটি সহজে ঘরেই তৈরি করা যায় এবং নতুন স্বাদের সাথে অতিথিদের চমকে দেওয়ার জন্য নিখুঁত। শিশু থেকে শুরু করে বড় সবাই এই ব্যতিক্রমী স্বাদের ডেজার্টটি উপভোগ করতে পারবেন। তাই একঘেয়ে আইসক্রিমের বাইরে ভিন্ন কিছু চেষ্টা করতে চাইলে টমেটো চিজ আইস হতে পারে সেরা পছন্দ।
এই বিশেষ ডেজার্টে টমেটো ব্যবহার করা হয় তাজা এবং প্রাকৃতিক ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্টের উৎস হিসেবে, যা ত্বক ও স্বাস্থ্যের জন্য উপকারী। অন্যদিকে চিজে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিন বি, যা হাড় ও দাঁতের জন্য ভালো। তাই টমেটো চিজ আইস শুধু মজাদারই নয়, বরং এটি পুষ্টিকরও বটে।
আরো দেখুন
- কাঁচা তেজপাতায় ভিন্ন স্বাদের বিয়ে বাড়ির খাসির মাংস রান্না
- সহজে ও মজাদার নাস্তার চিড়ার পোলাও বানানোর উপায়
- ঐতিহ্যবাহী ও সুস্বাদু পুলি পিঠা বানানোর উপায়
- ঘরেই তৈরি করুন থাই স্যুপ – স্বাদে ও পুষ্টিতে অনন্য
- মুচমুচে পেঁয়াজ পাকোড়া বানানোর সহজ পদ্ধতি
- বিনা রসুন-পেঁয়াজে পারফেক্ট ফুলকপির নিরামিষ ডালনা
- কেশুনাট সালাদ ঘরে যেভাবে তৈরি করবেন
- থানকুনি পাতার গুণাগুণ ও পার্শ্বপ্রতিক্রিয়া
- ঘরে তৈরি নরম ও মজাদার বন রুটি
- প্রেসার কুকারে ভাপা বা ধুকি পিঠা | Vapa Pitha
