চিচিঙ্গা রেসিপি – সহজে সুস্বাদু ও পুষ্টিকর ঘরোয়া রান্না
চিচিঙ্গা বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি, যা স্বাদে হালকা হলেও স্বাস্থ্যগুণে ভরপুর। অনেকেই চিচিঙ্গাকে অবহেলা করেন, কিন্তু সঠিকভাবে রান্না করলে এটি দারুণ সুস্বাদু পদে পরিণত হয়। চিচিঙ্গার রেসিপি সাধারণত হালকা মশলায় রান্না করা হয়, যাতে এর প্রাকৃতিক স্বাদ বজায় থাকে। সবচেয়ে জনপ্রিয় রেসিপিগুলোর মধ্যে রয়েছে চিচিঙ্গা ভাজি, চিচিঙ্গা-মাংস, চিচিঙ্গা-ডাল, চিচিঙ্গা চচ্চড়ি ইত্যাদি।দেখে নেই তাহলে কি কি লাগছে, এই রান্না করতে।
উপকরণ
১. চিচিঙ্গা- ১ কেজি২. ডিম- ২ টা
৩. পেঁয়াজ- পরিমাণ মত
৪. হলুদ- পরিমাণ মত
৫. জিরা বাটা
৬. গোলমরিচ বাটা
৭. লবণ- পরিমাণ মত
৮. তেল- পরিমাণ মত
প্রস্তুত প্রণালী
চিচিঙ্গা চেঁছে গোল গোল করে কেটে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হলে তুলে পাটায় মিহি করে বেটে নিতে হবে। ডিম ফেটে ডিমে পেঁয়াজ, হলুদ, জিরা বাটা, গোলমরিচ বাটা, লবণ পরিমাণ মত বাটা চিচিঙ্গায় মেশাতে হবে। পরে পাত্রে তেল গরম করে উপকরণ দিয়ে রান্না করতে হবে। উপকরণ লাল হলে নামিয়ে নিতে হবে।চিচিঙ্গা শুধু সুস্বাদুই নয়, বরং পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে ভিটামিন ‘সি’, ক্যালসিয়াম, আয়রনসহ নানা খনিজ উপাদান থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। গরমকালে চিচিঙ্গা খেলে শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে।
সব মিলিয়ে বলা যায়, চিচিঙ্গার রেসিপি যেমন সহজে রান্না করা যায়, তেমনি এটি স্বাস্থ্যকর ও সুস্বাদুও। তাই নিয়মিত খাবারের তালিকায় এই সহজ সবজিটি রাখলে পরিবারের পুষ্টি ও স্বাদের চাহিদা দুটোই পূরণ হবে।
