অতিথি আপ্যায়নের জন্য পারফেক্ট স্টাফড ও মেশড পটেটো রেসিপি
Perfect Stuffed and Mashed Potato Recipe for Entertaining Guests
স্টাফড ও মেশড পটেটো এমন একটি পদ, যেখানে আলুর বহুমুখী ব্যবহার চোখে পড়ে। মেশড পটেটো সাধারণত ক্রিমি, মোলায়েম ও হালকা মিষ্টি স্বাদের। তবে এটি বাইরে ক্রিস্পি আর ভেতরে চিজি ও নরম স্বাদের এক দারুণ খাবার।
এই খাবার শুধু স্বাদে নয়, পরিবেশনে অত্যন্ত আকর্ষণীয়। স্টাফড পটেটো ডিনার টেবিলে সাইড ডিশ হিসেবে বা অতিথি আপ্যায়নে পরিবেশন করলে আলাদা আবেদন আনে। অন্যদিকে মেশড পটেটো অনেকটা কমফোর্ট ফুড।
দেখে নেই তাহলে কি কি লাগছে, এই রান্না করতে।
উপকরণ
১. চটকানো আলু সিদ্ধ- ২ কাপ২. ঘন সাদা সস- ১/২ কাপ
৩. সিদ্ধ মটরশুটি- ১ কাপ
৪. রুটির গুড়া- ১ কাপ
৫. ফেটানো ডিম- ১ টি
প্রস্তুত প্রণালী
প্রথমে মটরশুটির দানা ১/২ ঘন্টা ঠাণ্ডা পানির মধ্যে রেখে দিন। পরে (পরিমাণ মত) পানি দিয়ে মটরশুটি সিদ্ধ করে নিন। সিদ্ধ মটরশুটির ওপর অল্প লবণ ছিটিয়ে নিন ও মাখন মাখিয়ে নিন। এবারে মটরশুটি ঘন সাদা সস দিয়ে মাখিয়ে রাখুন।
অপর দিকে চটকানো আলু সিদ্ধ দিয়ে পরিমাণ মত ছোট গোলা তৈরী করুন। মধ্যে মটরশুটির পুর দিয়ে মুখ বন্ধ করে দিন। এবার প্রত্যেকটা গোলা রুটির গুড়ায় গড়িয়ে সামান্য পানি মেশানো ফেটানো ডিমে ডুবিয়ে নিয়ে গরম ঘি বা ডালডায় বাদামী করে ভেজে তুলুন।
পুষ্টিগুণের দিক থেকেও এটি উপকারী। আলুতে থাকে ভিটামিন সি, পটাশিয়াম ও ফাইবার আর যদি ফিলিংসে সবজি বা চিজ ব্যবহার করা হয়, তবে তা আরও বেশি পুষ্টিকর হয়ে ওঠে। যারা স্বাস্থ্যকর অথচ সুস্বাদু পদ খুঁজছেন, তাদের জন্য স্টাফড ও মেশড পটেটো হতে পারে সেরা বিকল্প।
স্বাস্থ্য উপকারিতা:
১. শরীরের জন্য দ্রুত শক্তি যোগায়।
২. পটাশিয়াম হৃদযন্ত্র ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।
৩. ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
৪. ফাইবার হজমে সহায়ক।
আরো দেখুন
- কাঁচা তেজপাতায় ভিন্ন স্বাদের বিয়ে বাড়ির খাসির মাংস রান্না
- সহজে ও মজাদার নাস্তার চিড়ার পোলাও বানানোর উপায়
- ঐতিহ্যবাহী ও সুস্বাদু পুলি পিঠা বানানোর উপায়
- ঘরেই তৈরি করুন থাই স্যুপ – স্বাদে ও পুষ্টিতে অনন্য
- মুচমুচে পেঁয়াজ পাকোড়া বানানোর সহজ পদ্ধতি
- বিনা রসুন-পেঁয়াজে পারফেক্ট ফুলকপির নিরামিষ ডালনা
- কেশুনাট সালাদ ঘরে যেভাবে তৈরি করবেন
- থানকুনি পাতার গুণাগুণ ও পার্শ্বপ্রতিক্রিয়া
- ঘরে তৈরি নরম ও মজাদার বন রুটি
- প্রেসার কুকারে ভাপা বা ধুকি পিঠা | Vapa Pitha
