বিয়ে বাড়ির খাসির মাংস রান্নার সহজ রেসিপি Easy Wedding Style Mutton Curry Recipe

bihongo bd
0


বিয়ে বাড়ির খাসির মাংস রান্নার সহজ রেসিপি | Biye Barir Khasir Mangsho Ranna | Easy Wedding Style Mutton Curry Recipe


খাসির মাংস অনেকেরই পছন্দের তালিকার সর্বোচ্চ স্থানে থাকে।  তবে ভিন্নভাবে রান্না করলে এর একঘেয়েমি ভাব যেমন দূর হয় তেমনি কম তেল মসলা ব্যবহারে স্বাস্থ্যঝুঁকিও তুলনামূলক কমে আসে।

 

তবে বাসায় রান্না করা খাসির মাংস আর অনুষ্ঠান বাড়িতে রান্না করা মাংসের বেশ খানিকটা পার্থক্য পাওয়া যায় রং, স্বাদ এবং ঘ্রানে। আজকে দেখাবো তেমনি  বিয়ে বাড়িতে  খাসির মাংস রান্না করার একটি ভিন্ন পদ্ধতি। গ্রামের রাধুনীরা সাধারণত নিজের হাতের মাপে মাংসের সাথে বিভিন্ন ধরনের মসলা মিশিয়ে থাকেন তাই সঠিক মাপ না দেখাতে পারলেও কি কি মসলা ব্যবহার করছেন এবং রন্ধর প্রণালীটি আপনাদেরকে দেখাবো। 


উপকরণঃ

১। খাসির মাংস
২। পেঁয়াজ কুচি
৩। রসুন বাটা
৪। আদা বাটা
৫। লবণ
৬। হলুদ গুড়া
৭। মরিচ গুড়া
৮। গরম মসলা
৯। সয়াবিন তেল
১০। জিরা বাটা

প্রস্তুত প্রণালিঃ

প্রথমে সসপ্যানে তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে পিঁয়াজ বাদামি করে ভেজে নিতে হবে। এবার লবন, হলুদ দিয়ে ভালভাবে নাড়তে হবে। পিঁয়াজ ভাজা হয়ে গেলে রসুন বাটা,আদা বাটা দিয়ে নাড়তে হবে। এবার শুকনা মরিচ, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিতে হবে। জিরা বাটা দিয়ে নাড়তে হবে। 

এখন ধুয়ে রাখা মাংসের টুকরাগুলো দিয়ে দিতে হবে। মধ্যম আঁচে কষানো মসলার সাথে মাংসের টুকরোগুলো ভাল করে না মেশা পর্যন্ত নাড়তে হবে। এরপর লবন, হলুদ গুড়া,মরিচ গুড়া দিয়ে মাংস নেড়ে ঢেকে রাখতে হবে।

ঘনঘন নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এভাবে কষিয়ে নিয়ে মাংসে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে তৈরি হয়ে যাবে বিয়ে বাড়ি স্বাদের খাসির মাংস।



🥩 খাসির মাংসের উপকারিতা (Health Benefits of Mutton in Bangla)

খাসির মাংস শুধু সুস্বাদু নয়, বরং পুষ্টিগুণেও সমৃদ্ধ। তবে অবশ্যই পরিমিত পরিমাণে খাওয়াই স্বাস্থ্যকর।

✅ ১. প্রোটিনের দারুণ উৎস
খাসির মাংসে উচ্চমাত্রায় প্রোটিন থাকে, যা দেহের পেশি গঠন, টিস্যু রিপেয়ার ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।

✅ ২. আয়রন সমৃদ্ধ
খাসির মাংস হেম আয়রনের একটি চমৎকার উৎস, যা শরীরে সহজে শোষিত হয়। এটি রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) প্রতিরোধে সহায়ক।

✅ ৩. জিঙ্ক ও সেলেনিয়াম সমৃদ্ধ
জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সেলেনিয়াম শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

✅ ৪. ভিটামিন B কমপ্লেক্সের উৎস
খাসির মাংসে রয়েছে ভিটামিন B12, B6, নিয়াসিন, রিবোফ্লাভিন, যা নার্ভ সিস্টেম ঠিক রাখতে ও শক্তি উৎপাদনে সাহায্য করে।

✅ ৫. হার্ট ও ব্রেইনের জন্য উপকারী (সতর্কতার সঙ্গে খেলে)
স্বল্পমাত্রায় লীন মাটন (চর্বি ছাড়া মাংস) খাওয়া হার্ট ও মস্তিষ্কের জন্য ভালো হতে পারে, কারণ এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও থাকে।

✅ ৬. ওজন নিয়ন্ত্রণে সহায়ক (চর্বি ছাড়া খেলে)
উচ্চ প্রোটিন ও কম কার্বোহাইড্রেটের কারণে এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

✅ ৭. টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে (পুরুষদের জন্য উপকারী)
খাসির মাংসে থাকা জিঙ্ক ও অন্যান্য খনিজ পুরুষদের হরমোন ব্যালান্সে সহায়ক ভূমিকা রাখে।

⚠️ সতর্কতা:
  • অতিরিক্ত খাওয়া বা চর্বি সহ খেলে কোলেস্টেরল ও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।
  • উচ্চ রক্তচাপ বা কিডনি রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত।
পরিমিত ও স্বাস্থ্যকরভাবে রান্না করে খেলে খাসির মাংস শরীরের জন্য উপকারী একটি পুষ্টিকর খাবার। এটি শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং প্রোটিনের ঘাটতি পূরণে সহায়তা করে।

আরো দেখুন: 



বিয়ে বাড়ির খাসির মাংস, খাসির মাংস রান্না, মাংস রান্নার রেসিপি, খাসির মাংসের রেসিপি, বিয়ের রান্না, বাঙালি মাংস রান্না, wedding style mutton curry, khasir mangsho recipe, bengali mutton curry, easy mutton recipe, deshi mutton curry, biye barir ranna, traditional mutton recipe, bangla mangsho ranna, spicy mutton curry, khasir mangsho bangla recipe, village style mutton curry

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!