নরম ও মজাদার এপল কেক তৈরির রেসিপি Apple cake

Nahar
0


নরম ও মজাদার এপল কেক তৈরির রেসিপি Apple Cake

এপল কেক একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর ডেজার্ট। যা আপেলের মিষ্টি ও হালকা টক স্বাদের কারণে বিশেষভাবে জনপ্রিয়। নরম ও স্নিগ্ধ টেক্সচারের এই কেকটি চায়ের আড্ডা, বিশেষ আয়োজন কিংবা সকালের নাশতায় অনন্য স্বাদ যোগ করে। সাধারণত এপল কেক তৈরি হয় ময়দা, ডিম, চিনি, দুধ, মাখন এবং কুচানো বা পাতলা করে কাটা আপেল দিয়ে। কেকের ভেতরে আপেলের টুকরো মিশে গিয়ে প্রতিটি কামড়কে আরও রসালো ও ফ্লেভারফুল করে তোলে।
দেখে নেই তাহলে কি কি লাগছে, এই রান্না করতে।

উপকরণ

১. আপেল- ২ কাপ
২. গুড় (তরল বা নরম গুড়)- ২ কাপ
৩. কিশমিশ- ১ কাপ
৪. মাখন বা ঘি- ১ কাপ
৫. টক দুধ(১ টেবিল-চামচ ভিনিগার সির্কা +১ কাপ দুধ)- ১ কাপ
৬. পেষা ওড় (শক্ত ওড় পিষে নেবেন)- ১ কাপ
৭. ডিম (ভালো করে ফেটিয়ে নেবেন)- ২টা
৮. সোডা- দেড় চামচ
৯. দারুচিনি গুড়া- ২ চা চামচ
১০. লবঙ্গ গুড়া- ১/২ চা চামচ
১১. ময়দা- ৩ কাপ

প্রস্তুত প্রণালী

আপেল ধুয়ে সুন্দর করে কেটে তরল গুড়ের মধ্যে ফেলে এক ঘণ্টা জ্বাল দিন। এর মধ্যে কিশমিশ ফেলে দিন। ভাল করে মিশিয়ে দিন ও উপকরণ ঠান্ডা করুন। এবার মাখন ফেটিয়ে নরম করুন ও মাখনের সাথে পেষা গুড়, ফেটানো ডিম, ঠাণ্ডা করা উপকরণ, টক দুধ, ময়দা, সোডা ও লবঙ্গ গুড়া মশলা ধীরে ধীরে মিশিয়ে ফেটাতে থাকুন যাতে খুব নরম হয়ে যায়। মাখন মাখানো চারকোণা পাত্রে (রুটি বানানোর পাত্রে) চেলে বেক করুন সাধারণ তাপে। ময়দা ও সোডা এক সাথে মিশিয়ে চেলে নেবেন।

শুধু সুস্বাদুই নয়, এপল কেক পুষ্টিগুণেও ভরপুর। আপেলের ভিটামিন, মিনারেল ও ফাইবার শরীরকে রাখে সতেজ ও সুস্থ। এটি হজমশক্তি বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। মিষ্টির প্রতি ভালোবাসা মেটানোর পাশাপাশি এটি স্বাস্থ্যকর বিকল্প হিসেবেও উপভোগ করা যায়।

আজকাল ঘরে বসেই খুব সহজে এপল কেক বানানো সম্ভব। ওভেন কিংবা প্রেশার কুকার উভয় মাধ্যমেই এপল কেক সমানভাবে সুস্বাদু হয়। এর উপরিভাগে সামান্য দারচিনি গুঁড়া ছিটিয়ে দিলে স্বাদ ও ঘ্রাণ দ্বিগুণ বেড়ে যায়। তাই যারা ভিন্ন স্বাদের কেক খুঁজছেন, তাদের জন্য এপল কেক নিঃসন্দেহে একটি চমৎকার পছন্দ হতে পারে। এটি যেমন স্বাস্থ্যকর, তেমনি পরিবারের সবার জন্য আনন্দদায়ক এক মিষ্টি আয়োজন।

আরো দেখুন


 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!