মাংস দিয়ে বাঁধাকপি ভাজি রেসিপি – ঘরোয়া স্বাদের সুস্বাদু ও পুষ্টিকর রান্না

samgraphic222
0


 মাংস দিয়ে বাঁধাকপি ভাজি রেসিপি – ঘরোয়া স্বাদের সুস্বাদু ও পুষ্টিকর রান্না

মাংস দিয়ে বাঁধাকপি ভাজি একটি জনপ্রিয় ও সুস্বাদু খাবার। বিশেষভাবে যা শীতের মৌসুমে হয়ে থাকে। বাঁধাকপি ভাজি খেতে এমনিতে দারুন লাগে। আর সেখানে মাংস দিয়ে রান্না করলে স্বাদ ও ঘ্রাণও হয় দারুন। ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগে। এই রেসিপির মূল উপাদান হলো গরু বা খাসির মাংস, কুচি করা বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ও কিছু সাধারণ মশলা। প্রথমে মাংস ভালোভাবে সেদ্ধ করে নিতে হয়, এরপর পেঁয়াজ-রসুন ভেজে মশলা দিয়ে রান্না করে তার সঙ্গে বাঁধাকপি মিশিয়ে কিছুক্ষণ ভাজতে হয়। এতে মাংসের ঝোল ও বাঁধাকপির মিষ্টি স্বাদ একসাথে মিশে এক অনন্য স্বাদ তৈরি করে। এই পদে তেল ও মশলার পরিমাণ নিয়ন্ত্রণ করলে এটিকে আরও স্বাস্থ্যকরভাবে তৈরি করা যায়। 

দুপুর বা রাতের খাবারে গরম ভাতের সঙ্গে মাংস দিয়ে বাঁধাকপি ভাজি একদম উপযুক্ত একটি পদ। ঘরোয়া উপায়ে তৈরি এই খাবারটি যেমন পুষ্টিকর তেমনি পরিবারের সবার পছন্দেরও বটে।

দেখে নেই তাহলে কি কি লাগছে, এই রান্না করতে।


উপকরণ

১. মাংস- ১ কেজি (খাসী বা গরু) 

২. পেঁয়াজ- ১২৫ গ্রাম

৩. তেল- ২৫০ গ্রাম

৪. মরিচ বাটা- ১ চা চামচ

৫. হলুদ গুড়া- ১/২ চা চামচ

৬. আদা-রসুন বাটা- ১ চা চামচ

৭. লবণ- স্বাদ মত

৮. গরম মশলা- পরিমাণ মত

৯. তেজপাতা- ২টা 

১০. বাধা কপি- মাঝারি আকারের একটি

১১. ঘি- সামান্য


প্রস্তুত প্রণালী

বাধাঁকপি সামান্য নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিতে হবে। অপরদিকে মাংস কেটে ধুয়ে রাখতে হবে। এখন চুলায় কড়াই বসিয়ে তেল দিতে হবে। তেল গরম হলে কাটা পেঁয়াজ দিয়ে লাল করে ভাজতে হবে। এবার পেঁয়াজ, গুড়া হলুদ, মরিচ বাটা যোগ করতে হবে। তাছাড়া এতে প্রয়োজন মত পানি ব্যবহার করতে হবে। পরে আদা রসুন বাটা দিয়ে মাংস কষিয়ে নিতে হবে। তারপর গরম মশলা, তেজপাতা ও স্বাদ মত লবণ দিয়ে মাখিয়ে কড়াইয়ে ঢাকনা দিয়ে জ্বাল দিতে হবে। মাংসের পানি শুকিয়ে গেলে আবার একটু পানি দিয়ে দু'একবার কষায় ভাপিয়ে নেওয়া কপি মাংসে ঢেলে দিতে হবে এবং মাংসের সাথে খানিকক্ষণ কষায় পরিমাণ মত পানি দিয়ে জ্বাল দিতে হবে। মাংস সুসিদ্ধ ও কপি সম্পূর্ণ নরম হলে অল্প ঘি, দারুচিনি, ছোট এলাচ ভেজে গুড়া করে ছড়িয়ে দিয়ে তরকারী নামিয়ে নিতে হবে।


অন্যভাবেও এই রান্না করা যায়। যেমন- মাংস, মশলা ও তেল একসাথে মাখিয়ে। পরে কষাবার সময় ভাপানো কপি দিয়ে যথা নিয়মে রান্না করা হয়। এইভাবে রান্না করলেও স্বাদ একই রকম হবে।

পুষ্টিগুণ

মাংস দিয়ে বাঁধাকপি ভাজি শুধু স্বাদের দিক থেকে নয়, পুষ্টির দিক থেকেও একটি অনন্য খাবার বটে। এই পদে থাকা উপাদানগুলো শরীরের জন্য নানা উপকারী। বাঁধাকপিতে রয়েছে ভিটামিন A, C, K, এবং প্রচুর পরিমাণে ফাইবার, যা হজমশক্তি বাড়ায় ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বক ও কোষকে সুরক্ষা দেয়।


অন্যদিকে, মাংস হলো উচ্চমানের প্রোটিন-এর অন্যতম উৎস, যা পেশি গঠন, হাড়ের শক্তি এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সহায়তা করে। এতে আয়রন, জিঙ্ক, ভিটামিন B12 এবং অ্যামিনো অ্যাসিড থাকে, যা শরীরের শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


মাংস ও বাঁধাকপির এই মিশ্র পদে তেল ও মশলার পরিমাণ সঠিকভাবে নিয়ন্ত্রণ করলে এটি একটি স্বাস্থ্যকর খাবার হিসেবে গ্রহণযোগ্য। পরিমিত পরিমাণে নিয়মিত খেলে এটি শরীরের প্রয়োজনীয় পুষ্টি পূরণ করবে এবং ত্বক উজ্জ্বল রাখবে ও শরীরে শক্তি জোগাবে।


স্বাস্থ্য কথা 

মাংস দিয়ে বাঁধাকপি ভাজি স্বাস্থ্যের দিক থেকেও উপকারী একটি খাবার। এতে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান। বাঁধাকপি হলো একটি কম ক্যালরিযুক্ত সবজি।

তবে অতিরিক্ত তেল বা ঝাল ব্যবহার করলে এটি হজমে সমস্যা করতে পারে, তাই রান্নার সময় মশলা ও তেলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!