স্বাস্থ্যকর ও মজাদার বিট পিকোয়েনট রান্না Beet Picante Recipe

Nahar
0

স্বাস্থ্যকর ও মজাদার বিট পিকোয়েনট রান্না Healthy and Delicious Beet Picante Recipe

বিট পিকোয়েনট একটি ভিন্ন স্বাদের এবং স্বাস্থ্যকর খাবার। যা বিশেষ করে ঝাল ও মশলাদার স্বাদ পছন্দ করেন এমনদের জন্য বেশ জনপ্রিয়।

এটি তৈরি করা যেমন সহজ, তেমনি স্বাদে ভরপুর। সামান্য সময় ও কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায় এই পদটি। অতিথি আপ্যায়ন হোক কিংবা পরিবারের সাধারণ খাবার, বিট পিকোয়েনট সবার মন জয় করবে তার ঝাল-টক মিশ্রণের কারণে। তাই সুস্বাদু ও স্বাস্থ্যকর ভিন্ন স্বাদের কিছু চাইলে বিট পিকোয়েনট হতে পারে একটি দারুণ পছন্দ।

দেখে নেই তাহলে কি কি লাগছে, এই রান্না করতে।

উপকরণ

১. ছোট ছোট বিট- ৬ টা
২. চিনি- ১ টেবিল-চামচ
৩. মাখন- ১ টেবিল-চামচ
৪. লবণ- ১ চা-চামচ
৫. পানি- ১ কাপ
৬. গোলমরিচ গুড়া- ১/২ চা-চামচ
৭. সির্কা- ১ কাপ

প্রস্তুত প্রণালী

ফুটন্ত লবণ পানিতে পরিষ্কার বিট সিদ্ধ করুন যতক্ষণ নরম না হয়। অপর দিকে, একটি পাত্রে মাখন গলিয়ে মাপা পানি, সির্কা-চিনি, লবণ, গোলমরিচ গুড়া মেশান ও জাল দিয়ে উপকরণ প্রায় ফুটন্ত অবস্থায় আনুন। এবারে বিটের খোসা ছাড়িয়ে চাক করে কেটে জ্বাল দেওয়া উপকরণে (সসে) দিন ও বিট সহ উপকরণ জ্বাল দিন। খুব গরম অবস্থাতেই পরিবেশন করুন।

পুষ্টিগুণের দিক থেকেও বিট পিকোয়েনট অসাধারণ। বিটে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ফাইবার, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে রোগ প্রতিরোধে সাহায্য করে। নিয়মিত বিট খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, হজমশক্তি বাড়ে এবং শরীরে শক্তি জোগায়। বিশেষ করে যারা ডায়েট করেন বা স্বাস্থ্য সচেতন, তাদের জন্য বিট পিকোয়েনট হতে পারে একটি উপযুক্ত খাবার।

আরো দেখুন


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!