অরেঞ্জ স্পঞ্জ কেক: ঘ্রাণে মিষ্টি সতেজতা Orange sponge cake: sweet and refreshing aroma

Nahar
0




অরেঞ্জ স্পঞ্জ কেক: ঘ্রাণে মিষ্টি সতেজতা Orange sponge cake: sweet and refreshing aroma

অরেঞ্জ স্পঞ্জ কেক একটি হালকা, নরম এবং সুগন্ধিযুক্ত কেক, যা কমলার রস ও খোসার ঘ্রাণে ভরপুর। অরেঞ্জ জেস্ট বা কমলার খোসার পাতলা অংশ কেকের ঘ্রাণ ও স্বাদে যোগ করে এক অনন্য সতেজতা।

এই কেক বেক করার পর এর টেক্সচার হয় তুলতুলে ও স্পঞ্জি, যা মুখে দিলেই গলে যায়। সকালের নাস্তা, বিকেলের চায়ের সঙ্গী বা হালকা মিষ্টান্ন হিসেবে অরেঞ্জ স্পঞ্জ কেক নিঃসন্দেহে একটি প্রিয় অপশন। চাইলে এর ওপর হালকা গ্লেইজিং বা ক্রিমচিজ ফ্রস্টিংও যোগ করা যায়।

তাহলে দেখে নেই, অরেঞ্জ স্পঞ্জ কেক তৈরি করতে কি কি উপকরণ লাগছে

উপকরণ

১. ৫টা ডিমের হলুদ অংশ
২. বেকিং পাউডার- ২ চা-চামচ
৩. চিনি (গুড়া) -১ কাপ
৪. লবণ- ১/২ চা-চামচ
৫. কমলা লেবুর রস-১/২ কাপ
৬. কমলা লেবুর খোসার পাতলা টুকরা পেয়ালা- টেবিল চামচ
৭. পানি-১/২ কাপ
৮. ময়দা-২ কাপ
৯. ৫টা ডিমের সাদা অংশ

প্রস্তুত প্রণালি

ডিনের হলুদ অংশ, চিনির গুড়া, কমলার রস এক সাথে মিশিয়ে ডিম ফেটান অথবা ইলেকট্রিক বিটার দিয়ে ১০ মিনিট ফেটান। এই মিশ্রিত ফেটানো উপকরণে এবার মাপা পানি মিশিয়ে আরও ২ মিনিট ফেটান। এরপর শুষ্ক উপকরণ অর্থাৎ ময়দা, বেকিং পাউডার ও লবণ এক সাথে মিশিয়ে চেলে ফেলুন। এই শুষ্ক উপকরণ প্রথম মিশ্রিত উপকরণে ধীরে ধীরে মেশান ও ১ মিনিট ভালভাবে সমস্ত উপকরণ ফেটুন। এখন কমলার টুকরা করা খোসা ও ডিমের ফেটানো শক্ত সাদা অংশ সমস্ত মিশ্রিত উপকরণে ঢেলে মিশিয়ে দিন। বেকিং প্যানে (মাখন মাখানো নয়) সমস্ত উপকরণ ঢেলে বেক করুন সাধারণ তাপে প্রায় ৭০ মিনিট।

অথবা দুটো প্যানেও (মাখন মাখানো নয়) বেক করতে পারেন। বেক হবার পর প্যান তন্দুর থেকে বের করে উল্টিয়ে দিন ও ঠাণ্ডা হবার পর কেক বের করুন। দুটো কেকের মধ্যের স্তরে ও ওপরে গোল্ড আইসিং ব্যবহার করুন। পরিবেশনের পূর্বে নারিকেল কোরা অথবা মিষ্টি কমলা লেবুর টুকরা ছড়িয়ে দেবেন।

কমলার প্রাকৃতিক ভিটামিন সি ও চিনি ছাড়া অতিরিক্ত কৃত্রিম কিছু না থাকায় এটি স্বাস্থ্যসচেতনদের জন্যও ভালো বিকল্প। এটি শিশুদের কাছেও প্রিয়, কারণ এর রঙ, ঘ্রাণ ও স্বাদ অত্যন্ত রিফ্রেশিং। যেকোনো উৎসবে বা উপহারে এই কেক একটি নিখুঁত এবং চোখধাঁধানো মিষ্টি অপশন।

আরো দেখুন

কাঁচা তেজপাতায় ভিন্ন স্বাদের বিয়ে বাড়ির খাসির মাংস রান্না

সহজে ও মজাদার নাস্তার চিড়ার পোলাও বানানোর উপায়

ঐতিহ্যবাহী ও সুস্বাদু পুলি পিঠা বানানোর উপায়

ঘরেই তৈরি করুন থাই স্যুপ – স্বাদে ও পুষ্টিতে অনন্য

মুচমুচে পেঁয়াজ পাকোড়া বানানোর সহজ পদ্ধতি

বিনা রসুন-পেঁয়াজে পারফেক্ট ফুলকপির নিরামিষ ডালনা

কেশুনাট সালাদ ঘরে যেভাবে তৈরি করবেন

থানকুনি পাতার গুণাগুণ ও পার্শ্বপ্রতিক্রিয়া

ঘরে তৈরি নরম ও মজাদার বন রুটি

প্রেসার কুকারে ভাপা বা ধুকি পিঠা | Vapa Pitha




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!