অসাধারণ মজার চিংড়ি কচুর লতি Delicious and flavorful prawn with taro stem curry

bihongo bd
0


অসাধারণ মজার চিংড়ি কচুর লতি Delicious and flavorful prawn with taro stem curry

চিংড়ি মাছ বাঙ্গালীর রন্ধনশিল্পের অন্যতম সেরা উপকরণ। এই চিংড়ি মাছ দিয়ে হরেক রকমের রান্না প্রচলিত। আজ আপনাদের দেখাব চিংড়ি কচুরলতি।

উপকরণ:
১। কচুর লতি- আধা কেজি
২। চিংড়ি মাছ-১০০ গ্রাম
৩। কালো জিরা
৪। কাঁচা মরিচ- ৪টি
৫। রসুন-২টি
৬। লবন- স্বাদ মত
৭। হলুদ গুড়া-১ চা চামচ
৮। সয়াবিন তেল

রন্ধন প্রণালী:
প্রথমে কেটে রাখার কচুর লতি লবণ দিয়ে কিছুক্ষন রেখে দিতে হবে যেন লতিগুলো একটু নরম হয়ে যায়। এরপর মাছে লবন, হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে। আলুতে লবন, হলুদ মাখিয়ে ভাজতে হবে।
কড়াইয়ে তেল দিয়ে কালো জিরা, রসুন, কাঁচা মরিচ হালকা বাদামি করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে কচুর লতিগুলো দিয়ে স্বাদ মত লবন, হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ২০০ মিলি পানি দিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিতে হবে।
৫ মিনিট পর ঢাকনা তুলে ভাজা মাছগুলো দিয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে।
এভাবে তৈরি হয়ে যাবে চিংড়ি কচুর লতির মজাদার পদ।

কচুর লতির পুষ্টিগুণ: কচুর লতিতে প্রচুর আঁশ, আয়োডিন, ক্যালসিয়াম, লোহা, ভিটামিন সি ও ভিটামিন বি রয়েছে।  


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!