
দ্রুত রেসিপি, দারুণ স্বাদ—এগ ক্রোকোয়েটস
এগ ক্রোকোয়েটস একটি মুখরোচক, ঝটপট তৈরি করা যায় এমন একটি নাস্তা বা স্ন্যাকস। যা সকলের খুবই প্রিয়। এতে প্রয়োজনীয় সব উপাদান ও মসলা একত্রে মেখে ছোট ছোট বল বা রোল আকারে তৈরি করা হয়। এরপর ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে ডীপ ফ্রাই করে তৈরি হয় ক্রিসপি ও সোনালি বাদামি রঙের ক্রোকোয়েটস।স্বল্প সময়ে তৈরি করা যায় বলে এটি কর্মব্যস্ত দিনেও একটি চমৎকার খাবারের বিকল্প। ডিম ও আলুর পুষ্টিগুণের সঙ্গে মসলার ঝাঁজ মিলে তৈরি করে এক চমৎকার খাবার, যা একবার খেলেই বারবার খেতে মন চায়।
জেনে নেয়া যাক তাহলে কি কি উপকরণ লাগছেে এতে-
উপকরণ
১. ঘন সাদা সস- ১ কাপ
২. লবণ-১/২ চা-চামচ
৩. শুকনো রুটির গুড়া- ১ কাপ
৪. সিদ্ধ শক্ত ডিম (চাক করে কেটে নেবেন)- ৪ টা
৫. ফেটানো ডিম- ১ টা
প্রস্তুত প্রণালী
সস, সিদ্ধ ডিমের চাক করে কাটা অংশ, লবণ এক সাথে মিশিয়ে ফেলুন। উপকরণ খুব ঠাণ্ডা করুন, (সম্ভব হলে ফ্রিজে রাখুন)। এখন পরিমাণ মত গোলা তৈরী করুন। এক একটি গোলা রুটির গুড়ার গড়িয়ে ফেটানো ডিমে ডুবিয়ে (ফেটানো ডিমে ২ চামচ ঠাণ্ডা পানি মিশিয়ে নেবেন) ও পুনরায় রুটির গুড়ায় গড়িয়ে গরম ও বেশী ঘি-এ ভেজে তুলুন।
এটি বাইরে ক্রিসপি আর ভিতরে নরম ও মসলাদার। টমেটো সস বা ঝাল চাটনির সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়। এগ ক্রোকোয়েটস বাচ্চাদের টিফিন, অতিথি আপ্যায়ন বা বিকেলের চায়ের সঙ্গী হিসেবেও খুব উপযোগী। চাইলে এর ভেতরে চিজ বা সসেজও যোগ করে স্বাদে ভিন্নতা আনা যায়।
আরো দেখুন
বিয়ে বাড়ির খাসির মাংস রান্নার সহজ রেসিপি