স্বাস্থ্যকর ফিশ ইমপিরিয়াল – কম তেলে রিচ স্বাদ

Nahar
0

স্বাস্থ্যকর ফিশ ইমপিরিয়াল – কম তেলে রিচ স্বাদ

ফিশ ইমপিরিয়াল নামটি শুনলেই মনে হয় কোনো রাজকীয় খাবার। আর বাস্তবেও এটি ঠিক তেমনই এক বিলাসবহুল ও সুস্বাদু পদ। এটি মূলত ফিশ ফিলে, মাখন, দুধ এবং বিভিন্ন মশলার এক অপূর্ব স্বাদযুক্ত আধুনিক ও ইন্টারন্যাশনাল ঘরানার রেসিপি। মাছের নরম টেক্সচার আর মাখনের মোলায়েমতা একত্রে এমন এক স্বাদ তৈরি করে, যা মুখে দিলেই গলে যায়।

জেনে নেয়া যাক তাহলে কি কি উপকরণ লাগছেে এতে-

উপাদান

১. সিদ্ধ করা মাছের পাতলা চাক চাক অংশ- ২ কাপ
২. পেঁয়াজ কুচি- ২ টেবিল-চামচ
৩. সির্কা- ৩ টেবিল-চামচ
৪. ডিম- ৩ টা
৫. লবণ- ১ চা-চামচ
৬. দুধ- ২ কাপ
৭. গোলমরিচ গুড়া- সামান্য

প্রস্তুত প্রণালী

মাছের চাক করে কাটা অংশ ও ভিনিগার একসাথে মেশান। অপর দিকে ডিমের সাদা ও হলুদ অংশ আলাদা করে ডিমের সাদা অংশ ফেটতে থাকুন যতক্ষণ পর্যন্ত শক্ত না হয়। এবার ডিমের ফেটানা হলুদ অংশে দুধ, লবণ, গোলমরিচ, পেঁয়াজ কুচি, মাছের কাটা আংশ খুব ভাল করে মিশিয়ে ফেলুন। মাখন মাখানো বেকিং ডিসে উপকরণ ঢেলে ফেলুন। এরপর ফেটানো ডিমের শক্ত সাদা অংশ হাল্কাভাবে উপরে ছড়িয়ে দিন। উপরে টমেটো (সামান্য মরিচ বাটা বা গুড়া দিয়ে কিছুক্ষণ জ্বাল দিয়ে নেবেন) সাজিয়ে দিন। এবার বেকিং ভিসটা একটা গরম পানির পাত্রের উপর ভালোভাবে বসিয়ে সাধারণ তাপে ওভেনে বেক করুন। যখন এই বেক করা উপকরণের মধ্যে ছুরি প্রবেশ করিয়ে বের করে আনলে পরিষ্কার বেরিয়ে আসবে তখন বেক করা উপকরণ ওভেন থেকে বের করে ফেলুন।

এই রেসিপিতে তেল ও ঝালের ব্যবহার খুবই কম, ফলে এটি স্বাস্থ্যসচেতনদের জন্যও উপযোগী। এতে রয়েছে প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম ও ভিটামিন D—যা হৃদ্যন্ত্র, হাড় ও ত্বকের জন্য উপকারী। ফিশ ইমপিরিয়াল পোলাও, গার্লিক ব্রেড বা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করা যায়।

বিশেষ ডিনার, পার্টি বা রেস্টুরেন্ট-স্টাইল খাবার পছন্দকারীদের জন্য ফিশ ইমপিরিয়াল এক আদর্শ পছন্দ। এটি শুধু স্বাদ নয়, দেখতেওও চমকপ্রদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!