আনারস দিয়ে ইলিশ – মিষ্টি ও ঝালের অনন্য সংমিশ্রণ

Nahar
0

আনারস দিয়ে ইলিশ – মিষ্টি ও ঝালের অনন্য সংমিশ্রণ

ইলিশ আনারস এক অভিনব এবং মুখরোচক বাঙালি পদ। যেখানে ঐতিহ্যবাহী ইলিশ মাছের সঙ্গে মিষ্টি-খটখটে আনারসের জুটি তৈরি করে এক অপূর্ব স্বাদ ও ঘ্রাণের সংমিশ্রণ। এটি মিষ্টি, টক এবং ঝাল – তিন স্বাদেরই অনন্য মিশ্রণ।

জেনে নেয়া যাক তাহলে কি কি উপকরণ লাগছেে এতে-

উপাদান

১. একটি ইলিশ মাছ
২. বাটা পেঁয়াজ- পরিমাণ মত
৩. রসুন- অল্প
৪. শুকনা মরিচ- পরিমাণ মত
৫. হলুদ গুড়া- পরিমাণ মত
৬. লবণ- পরিমাণ মত
৭. কিছু থেতো করা আনারস

প্রস্তুত প্রণালী

মাছের আঁশ ছাড়িয়ে টুকরা করে যথা নিয়মে ধুয়ে দিন। ফুটন্ত তেলে বাটা পেঁয়াজ বাদামী করে ভেজে মরিচ বাটা, সামান্য হলুদ গুড়া, রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। মশলা কষবার সময় অবশ্য পানি ব্যবহার করতে হবে। মশলা কষা হলে থেতো করা আনারস দিন ও আনারস ভাল মত কষে মাছের টুকরাগুলো দিন। প্রয়োজন মত লবণ দিন। মাছ ২-৩ বার উল্টিয়ে দেবেন। এরপর মাছে পরিমাণ মত পানি দিতে হবে। মাছ সুসিদ্ধ ও পানি শুকিয়ে তেল বের হলে সামান্য চিনি মাছে ছড়িয়ে দিয়ে মাছ নামিয়ে ফেলুন। ১ টি ইলিশ মাছে দেড় হতে ২ টা খেতো করা আনারস দেওয়া যেতে পারে। আনারসের পরিমাণ বাড়ানো বা কমানো নিজের রুচির উপর নির্ভর।

এই রান্না শুধু রুচিবর্ধক নয়, বরং পুষ্টিগুণেও ভরপুর – ইলিশে আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন, আর আনারসে থাকে ভিটামিন C, অ্যান্টিঅক্সিডেন্ট ও হজমে সহায়ক এনজাইম। পোলাও বা ভাতের সঙ্গে পরিবেশনে এই ডিশটি যেমন আলাদা, তেমনি উৎসবের আয়োজনে চমকপ্রদ। ইলিশ প্রেমীদের জন্য এটি এক অনন্য স্বাদের উপহার।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!