ঘরেই তৈরি করুন ওয়েস্টার্ন অমলেট | Western Omelette Recipe | আমেরিকান স্টাইলের স্পেশাল ডিমের রেসিপি
ওয়েস্টার্ন অমলেট হলো একটি জনপ্রিয় ও মজাদার পশ্চিমা ধাঁচের ডিমের পদ। এই অমলেটের মূল বৈশিষ্ট্য হলো ডিমের সঙ্গে বিভিন্ন ধরনের কুচানো সবজি বা মাংসের সংমিশ্রণ। বিশেষ করে কাঁচা মরিচ, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, ধনে পাতা, এবং কুচানো হ্যাম বা চিকেন ব্যবহার করা হয়। কখনো কখনো চিজও যোগ করা হয়, যা অমলেটকে আরও ক্রিমি ও মজাদার করে তোলে।
জেনে নেয়া যাক তাহলে কি কি উপকরণ লাগছেে এতে-
উপকরণ
১. ডিম- ৬ টা২. চাক করে কাটা পেঁয়াজ- বড় ১টা
৩. সিদ্ধ করা মাংসের ছোট ছোট টুকরা- ২০০ গ্রাম
৪. তেল- পরিমাণ মত
৫. লবণ- পরিমাণ মত
৬. মরিচ কুচি- পরিমাণ মত
প্রস্তুত প্রণালী
প্রথমতঃ কাটা পেঁয়াজ গলান তেল বা মাখনে সামান্য ভেজে (পেঁয়াজ যেন নরম হয়) সিদ্ধ করা মাংসের টুকরা ঢেলে দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন।
ডিমে তিন চা-চামচ পানি মিশিয়ে কাঁটা চামচের সাহায্যে প্রায় ৩০ সেকেন্ড ফেটে নিন। পরে ফেটানো ডিমে লবণ ও মরিচ কুচি মিশিয়ে গরম তেলে ঢেলে দিন। এখন ডিমের ওপর মাংসের টুকরা ও পেঁয়াজ ঢেলে দিন। ডিম ভাজা হলে পরে ডিম তিন ভাঁজ করে প্লেটের উপর সাজিয়ে দিন।
এটি সাধারণত মোটা ও নরম হয়। পুষ্টিকর হওয়ায় এটি সকালের নাস্তা, ব্রাঞ্চ বা হালকা লাঞ্চের জন্য আদর্শ।
যারা ব্যায়াম করেন বা সক্রিয় জীবনযাপন করেন, তাদের জন্য ওয়েস্টার্ন অমলেট বিশেষ উপকারী। রুটির সঙ্গে, স্যান্ডউইচে বা শুধু খেয়েও এর স্বাদ উপভোগ করা যায়।
