ইটালীয়ান মেরিঙ্গ একটি ক্লাসিক ও উন্নতমানের মিষ্টি ফ্রস্টিং বা বেস, যা মূলত ডেজার্ট সাজাতে বা লাইট ফিলিং হিসেবে ব্যবহার করা হয়। এটি তৈরি হয় ডিমের সাদা অংশের সাথে গরম চিনির সিরাপ (সঠিক তাপমাত্রায় সিদ্ধ করা) মিশিয়ে শক্ত ফোম তৈরি করার মাধ্যমে। অন্যান্য মেরিঙ্গের তুলনায় এটি বেশি স্থিতিশীল, চকচকে এবং মসৃণ হয়।
ইটালীয়ান মেরিঙ্গ সাধারণত কেক, পাই, কাপকেক, ম্যাকরন ফিলিং এবং বাটারক্রিম তৈরিতে ব্যবহৃত হয়। এটি বিশেষ করে তাদের জন্য উপযোগী, যারা নন-ডেইরি বা হালকা ফ্রস্টিং খুঁজছেন। কারণ এতে মাখন বা ভারী ক্রিম ব্যবহৃত হয় না। চিনি-জলের সিরাপ রান্না করে ডিমের সাদা অংশে ধীরে ধীরে মেশানো হয়, যার ফলে কাঁচা ডিম খাওয়ার ঝুঁকিও থাকে না।
তাহলে দেখে নেই, ইটালীয়ান মেরিঙ্গ তৈরি করতে কি কি উপকরণ লাগছে
উপকরণ
১. চিনি- ১ কাপ
২, ৩টা ডিমের ফেটানো শক্ত সাদা অংশ
৩. লবণ- পরিমাণ মত
৪. ভ্যানিলা- ১/২ চা-চামচ
প্রস্তুত প্রণালি
চিনি, লবণ, ১/৪ ফুটন্ত পানি এক সাথে মিশিয়ে ফেলুন উনুনে চাপিয়ে জ্বাল দিন। নাড়তে থাকুন যতক্ষণ পর্যন্ত চিনি গুলিয়ে না যায়। যখন এই জ্বাল দেওয়া ফুটন্ত উপকরণ ঠাণ্ডা পানিতে ফেললে নরম দানা বাঁধবে তখন উনুন থেকে নামিয়ে ফেলুন। এখন সমস্ত মিশ্রিত উপকরণ (সিরাপ) ডিমের সাদা অংশের ওপর ঢেলে দিন। চালবার সময় ওপরে সমস্ত উপকরণ খুব ফেটুন যতক্ষণ সমস্ত উপকরণ শক্ত না হয়। এবার ভ্যানিলা মেশান আর ভাল করে সমস্ত উপকরণ ফেটান।
এই মেরিঙ্গের ফিনিশ হয় চকচকে এবং ফার্ম, যা দিয়ে সহজেই ডেকোরেশন করা যায়। যারা ঘরে পেশাদার মানের ফ্রস্টিং বানাতে চান, তাদের জন্য ইটালীয়ান মেরিঙ্গ নিঃসন্দেহে আদর্শ।
