ওজন কমাতে চাইলে খান বাঁধাকপির সালাদ প্রতিদিন

Nahar
0




বাঁধাকপি সালাদ

বাঁধাকপি সালাদ একটি হালকা, পুষ্টিকর ও সহজে তৈরি করা যায় এমন একটি স্বাস্থ্যকর খাবার। এটি মূলত কুচানো বাঁধাকপি দিয়ে তৈরি হয়, যার সঙ্গে যোগ করা হয় সিদ্ধ করা আলুর টুকরা, শশা, পেঁয়াজ, ধনেপাতা, লেবুর রস, লবণ এবং সামান্য সরিষার তেল বা অলিভ অয়েল। কেউ কেউ এতে চাট মসলা বা গোলমরিচও যোগ করেন স্বাদের ভারসাম্য আনতে।
এই সালাদ ফাইবারে ভরপুর এবং হজমে সহায়তা করে। বাঁধাকপিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন C, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি একদিকে যেমন ওজন নিয়ন্ত্রণে সহায়ক, তেমনি এটি ডায়াবেটিক ও ভেজিটেরিয়ান ডায়েটের জন্যও আদর্শ। দুপুর বা রাতের খাবারের সাইড ডিশ হিসেবে এটি অত্যন্ত উপযোগী।
যারা হেলদি খেতে চান অথচ বেশি সময় ব্যয় করতে চান না, তাদের জন্য বাঁধাকপি সালাদ দারুণ একটি সমাধান।জেনে নেই, এই স্বাস্থ্যকর সালাদ তৈরিতে কি কি উপকরণ লাগেছে

উপকরণ

১. বড় গোটা বাঁধাকপি - ১টা
২. লবণ ১ চা-চামচ
৩. সিদ্ধ করা আলুর টুকরা - ৩ পেয়ালা
৪. পেঁয়াজ কুচি - ১ চা-চামচ
৫. গোলমরিচ গুড়া - ১ চা-চামচ
৬. ফ্রেঞ্চ ড্রেসিং- ১ পেয়ালা
৭. সিদ্ধ করা ডিমের কাটা অংশ- ৫টা
৮. মেওনেইস- ১ পেয়ালা
৯. কচি শশা কুচি- ১/২ পেয়ালা

প্রস্তুত প্রণালি

বাঁধাকপির বাহিরের পাতা " ইঞ্চি পুরু রেখে ভেতরের পাতাগুলি খুব ধারাল ছুরির সাহায্যে বের করে ফেলুন। বাঁধাকপির ওপরের দিকটা সামান্য কেটে নেবেন যেন বাহিরের পাতাগুলি ফুলের পাপড়ির মত খোলা যায়। এই বাহিরের অংশটি এখন লবণ মিশ্রিত বরফপানিতে বেশ ক'এক ঘণ্টা ভিজিয়ে রেখে ঠাণ্ডা করুন।
এবার কপির ভেতর থেকে বের করা কচি পাতাগুলি খুব মিহি করে কেটে নিন এবং ২ পেয়ালার মত নেপে নিন। সিদ্ধ আলুর চাক করে কাটা অংশ পেঁয়াজ কুচি, ডিমের কাটা অংশ, (অল্প কিছু রেখে দেবেন), শশার কুচি, লবণ ও মরিচ-এর সাথে মিশিয়ে ফ্রেঞ্চ ড্রেসিং ও মেওনেইস বা অন্য কোন পছন্দ মত ড্রেসিং মিশিয়ে বা মাখিয়ে ফেলুন ও দুটো কাঁটা চামচের সাহায্যে ফেটানোর মত করে হাল্কা ভাবে নাড়ুন।
এখন বাঁধাকপির খোলের ভেতরে এই মাখা সালাদ ভরুন ও ওপরে ডিমের রেখে দেওয়া অংশ ছিটিয়ে দিন।তাছাড়া এই বাঁধাকপি সালাদ সহজ, সস্তা এবং স্বাস্থ্যকর। এটি প্রতিদিনের ডায়েটে যুক্ত করলে আপনি পেতে পারেন পুষ্টির দারুণ উৎস—কম ক্যালোরিতে ভরপুর স্বাদ!

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!