সরিষা বাটা কৈ রেসিপি: বাঙালি স্বাদের সহজ ও ঝাল মাছ রান্না
সরিষা বাটা, বাঙালি রান্নার এক অনন্য উপাদান, যার ঝাঁজালো স্বাদ ও সুগন্ধ খাবারের স্বাদ বহু গুণে বাড়িয়ে তোলে। এটি শুধু মাছ বা সবজির ঝোলেই নয়, শুক্তো, ডিম বা মাংস রান্নাতেও ব্যবহার হয়। সরিষা বাটার প্রধান উপাদান হলো কালো ও সাদা সরিষা বীজ। বেটে নেওয়ার সময় এতে একটু লবণ ও কাঁচা লঙ্কা দিলে স্বাদ আরও বেড়ে যায়।বাঙালির ‘সরষে ইলিশ’ এর কথা এলেই মুখে জল আসে। ঐতিহ্য, সংস্কৃতি আর স্বাদের এক অসাধারণ মিল সরিষা বাটা। রান্নায় এর সঠিক ব্যবহার যে কোনো সাধারণ খাবারকে পরিণত করতে পারে এক রাজকীয় আয়োজনে। সরিষা বাটা শুধু একটি উপাদান নয়, এটি বাঙালি রন্ধনপ্রেমের পরিচায়ক।
দেখে নেই তাহলে কি কি লাগছে, এই রান্না করতে।
উপকরণ
১. বড় কৈ মাছ - ১ কেজি২. খাঁটি সরিষার তেল- ১৫০ গ্রাম
৩. পাতলা ও লম্বা করে কাটা পেঁয়াজ- পরিমাণ মত
৪. হলুদ-সামান্য
৫. রসুন বাটা-
৬. শুকনা মরিচ বাটা
৭. কাঁচা মরিচ
৮. সরিষা বাটা- ১০০ গ্রাম
প্রস্তুত প্রণালী
মাছের আঁশ ছাড়িয়ে কুটে পরিষ্কার করে ধুয়ে কড়াইতে রাখুন। এবার মাছে সামান্য হলুদ, লবণ, কাটা পেঁয়াজ, রসুন বাটা, কাঁচামরিচ, শুকনা মরিচ বাটা, সরিষার তেল মাখিয়ে ফেলুন। এখন সরিষা বাটা পানিতে গুলে পাতলা নেকড়াতে ছেঁকে মাছে মিশিয়ে ফেলতে হবে। সমস্ত মশলা মাছে ভাল করে দিয়ে কড়াই চুলোয় বসিয়ে দিন। মাছ সুসিদ্ধ ও তেলতেলে হলে নামিয়ে ফেলুন।মাছ ইচ্ছে করলে ভেজে নেওয়া যেতে পারে। সরিষা ভাল মত বাটা হলে না ছাঁকলেও চলবে।
