মুগ্ধতা জাগানো মুরগীর দোপেঁয়াজী
মুরগীর দোপেঁয়াজী এমন একটি রেসিপি যা পেঁয়াজপ্রেমীদের জন্য একেবারে পরিপূর্ণ আনন্দের খনি। ‘দো-পেঁয়াজী’ শব্দটির অর্থই হলো “দ্বিগুণ পেঁয়াজ”, যা এই পদে দু’ভাবে ব্যবহৃত হয়—একবার কাঁচা পেঁয়াজ বাটার মাধ্যমে, আবার একবার কুঁচি করে ভেজে। এর ফলে তৈরি হয় গভীর ও মিষ্টি স্বাদের স্তর, যা মুরগির মাংসের সঙ্গে অসাধারণভাবে মিশে যায়।ঝাল-মিষ্টি-ঝাঁঝালো এই স্বাদের মিশ্রণই একে অন্যান্য মুরগির পদ থেকে আলাদা করে তোলে। নরম, রসে ভেজা মাংস এবং ভাজা পেঁয়াজের মেলবন্ধন ভাত, পরোটা বা নানের সঙ্গে খাওয়ার জন্য একেবারে উপযুক্ত।
জেনে নেয়া যাক তাহলে কি কি উপকরণ লাগছেে এতে-
উপকরণ
১. মুরগী- একটা২. পেঁয়াজ- ২৫০ গ্রাম
৩. তেল- ২৫০ গ্রাম
৪. আদা, রসুন, মরিচ ও হলুদ গুড়া- পরিমাণ মত
৫. গরল মশলা- পরিমাণ মত
৬. তেজপাতা- ২ টা
৭. লবণ- পরিমাণ মত
৮. দই- পরিমাণ মত
প্রস্তুত প্রণালী
মাংস পরিমাণ মত টুকরো করে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। মাংস পেঁয়াজ (বাটা অথবা কাটা), গরম মশলা, তেজপাতা, মরিচ বাটা, হলুদ গুড়া ও লবণ দিয়ে মাখিয়ে রাখুন।কড়াই এ পরিমাণ মত তেল ঢেলে চুলায় বসান। তেল খুব গরম হলে অল্প কাঁটা পেঁয়াজ বাদামী করে ভেজে মশলা মাখানো মাংস ঢেলে দিন।মাংসের পানি শুকিয়ে যাবার পর পানি দিয়ে মাংস ভালোমত কষাণ ও পরে দই যোগ করে পুণরায় পরিমা মত কষাণ। কষানোর পর মাংস সুসিদ্ধ হবার মত পানি দিন। মাংস সুসিদ্ধ হলে ও তরকারি থেকে বেশ তেল বেরুলে মাংস নামিয়ে ফেলুন। স্বাদের জন্য অনেকে টমেটো ব্যবহার কর
উৎসব, ঈদ, বিয়েবাড়ি বা রবিবারের স্পেশাল লাঞ্চে মুরগীর দোপেঁয়াজী যেন একটি আবশ্যিক রেসিপি হয়ে দাঁড়িয়েছে—আতিথেয়তা ও রুচির নিদর্শন হিসেবে।
প্রতি ১০০ গ্রাম মুরগির মাংসে রয়েছে-
ক্যালোরি (১৬৫ গ্রাম), প্রোটিন (২৫–২৭ গ্রাম), ফ্যাট (৩–৭ গ্রাম), কোলেস্টেরল (৭০–৮৫ মি.গ্রা), আয়রন (১.২ মি.গ্রা), ফসফরাস (২০০ মি.গ্রা), পটাশিয়াম (২৫৬ মি.গ্রা), জিঙ্ক (১ মি.গ্রা), ভিটামিন B6 (০.৫ মি.গ্রা), ভিটামিন B12 (০.৩ মাইক্রোগ্রাম), Vitamin B3 (১৩–১৪ মি.গ্রা)।
