ঘরেই বানান মচমচে ডিমের কাটলেট | Easy Crispy Egg Cutlet Recipe
এগ কাটলেট হলো একটি জনপ্রিয়, মুখরোচক ও পুষ্টিকর স্ন্যাকস। যা ডিমপ্রেমীদের জন্য এক দারুণ উপহার।এগ কাটলেট খেতে যেমন দারুণ, তেমনি স্বাস্থ্যকরও—বিশেষত যদি তা কম তেলে ভাজা হয় বা এয়ার ফ্রায়ারে তৈরি করা হয়।
জেনে নেয়া যাক তাহলে কি কি উপকরণ লাগছেে এতে-
উপকরণ
১.মাখন- ২ টেবিল-চামচ
২. সিদ্ধ শক্ত ডিম- ৬ টা
৩. ময়দা- ১/২ কাপ
৪.ফেটানো ডিম- ১ টা
৫. গরম দুধ- ১ কাপ
৬. রুটির গুড়া- ১/২ কাপ
৭. লবণ- ১ চা-চামচ
৮. গোল মরিচ গুড়া- ১/৪ চা-চামচ
৯. পেঁয়াজ কুচি- ২ টেবিল-চামচ
প্রস্তুত প্রণালী
মাখন গলিয়ে নিন ও মাখনে - ১/২ কাপ ময়দা ভালোভাবে মেশান। এরপর এতে নাপা দুধ অল্প অল্প করে সবটা মিশিয়ে ফেলুন ও যথেষ্ট নাড়ুন। এই ভাবে প্রায় ৫ মিনিট উপকরণ রান্না করুন। এবারে এতে সিদ্ধ ডিম ছোট ছোট টুকরো করে কেটে দিন ও পেঁয়াজ কুচি দিন। পরিমাণ মত লবণ ও গোল মরিচ গুড়া যোগ করুন এবং ঠাণ্ডা করুন। সম্ভব হলে উপকরণ ফ্রিজে রাখুন।ঠাণ্ডা হলে পরে হাত দিয়ে উপকরণ কাটলেটের আকারে গড়ুন ও প্রথমত ময়দার কাটলেট গড়িয়ে ফেটানো ডিমে (ডিমে অল্প পানি মিশিয়ে নেবেন) ডুবিয়ে পুনর্বার রুটির গুড়ায় গড়িয়ে গরম ও বেশী ঘি-এ ভেজে তুলুন। এটা পছন্দ মত সস দিয়ে পরিবেশন করতে পারেন।
এগ কাটলেটের বাইরের অংশটা হয় ক্রিসপি আর ভেতরটা নরম ও ঝাল-মসলা মিশ্রিত, যা একে করে তোলে একেবারে পারফেক্ট বিকেলের নাস্তা। এটি টমেটো সস, চাটনি বা কাসুন্দির সঙ্গে পরিবেশন করা যায়। এটি শুধু স্বাদেই নয়, পুষ্টির দিক থেকেও সমৃদ্ধ, কারণ ডিম ও আলু দুটোই প্রোটিন ও শক্তির ভালো উৎস।
বাচ্চাদের টিফিন, অতিথি আপ্যায়ন বা বিশেষ কোনো ঘরোয়া আয়োজনে এগ কাটলেট দারুণ জনপ্রিয়। সহজ উপকরণে তৈরি ও দ্রুত রান্না করা যায় বলে এটি কর্মব্যস্ত মানুষের কাছেও প্রিয় একটি খাবার।

এইভাবে তৈরি ডিমের কাটলেট হবে বাইরের মতোই মচমচে, কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্যকর ও ঘরোয়া। চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। খেতে মজা, বানাতে সহজ!
ডিমের কাটলেট, ডিমের চপ, ডিমের রেসিপি, কাটলেট, egg cutlet, egg recipe, boiled egg, evening snack, crispy cutlet, quick snack, kids recipe, street food, egg fry, fried egg cutlet, snack idea, easy recipe, homemade cutlet, bengali recipe, bangla egg dish, lunch box recipe, tiffin idea