ফ্যান পেস্ট্রি হলো একটি জনপ্রিয় ও দৃষ্টিনন্দন বেকড আইটেম। যা দেখতে পাখার আকৃতির ও খেতে মুচমুচে ও সুস্বাদু। পাতলা স্তরে তৈরি করা হয় পেস্ট্রির শিট, যেগুলো একটির ওপর আরেকটি ভাঁজ করে সুন্দরভাবে ফ্যানের মতো রূপ দেওয়া হয়।
ফ্যান পেস্ট্রি শুধু স্বাদের নয়, রূপ ও রুচিরও প্রতিচ্ছবি। এর পাখার মতো আকৃতি একে করে তোলে অন্যসব সাধারণ পেস্ট্রি থেকে আলাদা। যারা মুচমুচে, হালকা ও চোখে আরাম দেওয়া খাবার পছন্দ করেন, তাদের জন্য ফ্যান পেস্ট্রি নিঃসন্দেহে একটি চমৎকার বিকল্প। চায়ের সঙ্গে এটি যেমন খেতে ভালো লাগে, তেমনি শিশুদের টিফিন বা অতিথিদের নাস্তার টেবিলেও এটি যোগ করে এক বাড়তি সৌন্দর্য ও স্বাদ।
তাহলে দেখে নেই, ফ্যান পেস্ট্রি তৈরি করতে কি কি উপকরণ লাগছে
উপকরণ
১.ময়দা- ১/২ কেজি
২. ডিম- ২টা
৩. ডালডা- ১০০ গ্রাম
৪. লবণ- ১ চা-চামচ
প্রস্তুত প্রণালি
প্রথমে ১/২ কেজি ময়দায় ডালডা লাগিয়ে কাঠের চামচ দিয়ে নেড়ে নেড়ে জমিয়ে রাখুন যেন ডালডায় দানা দানা না হয়।
ফ্যান পেষ্ট্রির খামির: ময়দা, ডালডা, ডিম, লবণ দিয়ে প্যাডিসের খামিরের মত খামির করুন (প্যাটিস দেখুন) খামির হলে ১০ মিনিট পর খামির পুরু করে বেলে মাঝ খানে জমানো ডালডা সমান ভাবে লেপে চারকোণ পরোটার মত ভাজ ফেলতে হবে।
প্যাটিসের খামির (প্যাটিস দেখুন) যে ভাবে বেলে বার বার ভাঁজ দেওয়া হয়েছিল সেই ভাবে বার বার বেলে পরোটার মত ভাঁজ দিন। ডালডা গলবার ভয় থাকলে ফ্রিজে রাখতে হবে। এই ভাজ ৩/৪ বার বেলতে হবে। শেষবার বেলবার সময় খামিরের নীচে চিনি ছড়িয়ে দিয়ে বেলতে হবে ১/৪" পুরু করে। এইবারে রুটির দু'ধার হতে ৪ আঙ্গুল চওড়া করে উল্টিয়ে উল্টিয়ে ভাঁজ করুন। প্রত্যেকটিতে যেন ৪ ভাঁজ ভাঁজ পড়ে। দু'ধার চার আঙ্গুল চওড়া করে মুড়ে যখন মাঝখানে আসবে তখন একটার ওপর অপরটি বসান ও চারধারে চিনি লাগিয়ে দিন। এবার ১/২ " মত চওড়া করে ধারাল ছুরি দিয়ে চাক করে কাটুন ও ট্রেতে ফাঁক ফাঁক করে বসান। বেক করুন। ওপরটা লাল হলে উলটিয়ে দেবেন। বেক হতে ৪০/৫০ মিনিট লাগবে।
এই পেস্ট্রির বৈশিষ্ট্য হলো এর মচমচে টেক্সচার, রঙিন উপস্থিতি এবং মুখে দিলেই গলে যাওয়ার মতো মোলায়েম স্বাদ। যারা হালকা মিষ্টি বা মুচমুচে খাবার পছন্দ করেন, তাদের জন্য এটি একটি আদর্শ বিকল্প। সহজে তৈরি করা যায় বলে অনেকেই এটি ঘরেও বানিয়ে থাকেন। তাই বলা যায়, ফ্যান পেস্ট্রি হচ্ছে এমন এক খাবার যা স্বাদ, রুচি ও সৌন্দর্য—তিনটিই একসঙ্গে উপহার দেয়।
বাজারে এটি বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায়—চিনি ছিটানো মিষ্টি ফ্যান পেস্ট্রি, চিজ ও মাখনযুক্ত সেভরি ফ্যান পেস্ট্রি বা চকোলেট ফিলিং দিয়ে তৈরি ভিন্নধর্মী ফ্যান পেস্ট্রি। তবে চাইলে এটি খুব সহজেই ঘরেও তৈরি করা যায়, প্রয়োজন শুধু পেস্ট্রি ডো, কিছু সাধারণ উপাদান এবং একটু যত্ন ও মনোযোগ।
